সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগে কমলগঞ্জ দলিল লেখকদের কর্মবিরতি

সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগে কমলগঞ্জ দলিল লেখকদের কর্মবিরতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফের বিরুদ্ধে দলিল প্রতি ঘুষ বানিজ্য ও অসদাচরণ করাসহ বিভিন্ন অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষনা করেছেন কমলগঞ্জ দলিল লেখক সমিতি। সোমবার (১১ এপ্রিল) দুপুর থেকে কর্মবিরতি ঘোষণা করে দলিল লেখা বন্ধ রেখেছে উপজেলার দলিল লেখকরা। এতে ভোগান্তিতে পড়েছে জমির ক্রেতা-বিক্রেতারা।
কমলগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মো. বখতিয়ার খাঁন সাংবাদিকদের জানান, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি অতিরিক্ত টাকা দাবি করে সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফ। এমনকি জাতীয় পরিচয়পত্র আরএস পর্চার্র সাথে নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে অতিরিক্ত টাকা দিতে হয়। নাহলে তিনি দলিল রেজিস্ট্রি করে না। প্রতিটি দলিল দাখিল করার আগে তার সাথে কন্টাক্ট না করলে দলিল হয়না। এছাড়া তার ব্যবহারও সম্মানজনক নয়, দলিল দাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিলে তিনি গ্রহন করেন না। এসব বিষয়ে আমরা প্রতিবাদ করলে এজলাস থেকে আমার দিকে তেড়ে আসেন তখন অন্য দলিল লেখকরা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে বলেন,তার শরীর থেকে ভার্সিটির গন্ধ নাকি এখনো যায়নি। আমরা তাকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।
দলিল করতে আসা শমশেরনগর বাজারের মো. মনির হোসেন জানান, জাতীয় পরিচয়পত্রে আফরোজ আলী ও আরএস পর্চায় আফরোজ মিয়া থাকায় প্রত্যায়নপত্র প্রদান করার পরও টাকা দাবী করেন সাব রেজিস্ট্রার।
এ বিষয়ে  উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্লা বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। দলিল লেখক সমিতির সভাপতিকে লাঞ্চিতের বিষয়টি সঠিক নয় বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার এস, এম, সোহেল রানা মিলন বলেন, বিষয়টি আমি এখনো জানি না। তবে এখানে অনিয়ম বা দুর্নীতি করার কোন সুযোগ নেই। যদি কেউ এই ধরনের কোন কাজ করে থাকে তাহলে আমাদের উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেবো। জনগন যেন আর ভোগান্তির শিকার না হয় দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com