সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের সভা অনুষ্ঠিত

নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

“সন্তানদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরো যত্নশীল হওয়ার প্রত্যয়” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে সক্রিয় মা দলের সভা অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় সদর উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের এ সভা অনুষ্ঠিত হয়। 

টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সহকারি ব্যবস্থাপক কাজি ইফতেখার-উল-হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী। 
বিদ্যালয়ের শিক্ষার্থীর মা ও সক্রিয় মা দলের সমন্বয়ক সোনিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা বিষয়ক উপ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল বারী, সনাক সদস্য মোহাম্মদ আরজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা বিষয়ক উপ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল বারী। 
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াকুব আলী বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং বিদ্যালয়ে গুনগত শিক্ষা নিশ্চিত করার জন্য সচেতন মায়েরাই মূখ্য ভূমিকা পালন করে। তিনি সন্তানদের শিক্ষার প্রতি মায়েদের যত্নশীল হওয়ার আহবান জানান।   

সভায় শিক্ষার মান উন্নয়নে মায়েদের দায়িত্বশীল তদারকি, বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, সমাপনী ও বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভাল ফলাফল অর্জন অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরী সহ  বিদ্যালয়ের উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে শিক্ষক, এসএমসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  অধিকতর সহযোগিতার উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত মায়েরা তাদের সন্তানদের  আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।        

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com