সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আখাউড়ায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

আখাউড়ায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

আখাউড়া উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদ উল ফিতরের ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া-(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৩ মে) সকালে আখাউড়া পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্লা শহীদ মাজারের কবরস্থানে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহত রনি মিয়া খরমপুর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। সে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খরমপুরের বাসিন্দা রনি মিয়া ঈদের নামাজ শেষে নানা-নানির কবর জিয়ারত করতে যান। সেখানে জিয়ারত অবস্থায় বজ্রপাতের শিকার হন রনি। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বজ্রপাতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com