সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে —ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি শুরু

পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে —ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার সময়নিউজবিডি

পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।       ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে পৌর শহরের মধ্যপাড়ায় পরিত্যক্ত ‘পোয়া পুকুর’ পরিষ্কারের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির এ কর্মসূচির উদ্বোধন করেন। 

পৌর মেয়র নায়ার কবির জানান, মামলার কারণে ১০বছর ধরে এই পুকুরের কোনো মালিক নেই। এতে করে পুকুরে ময়লা আবর্জনার স্তুপ জমেছে। মশার প্রজনন ক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষ্যে আমরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে দীর্ঘদিনের পুরনো ‘পোয়া পুকুর’ টি পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।


পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।  


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com