সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা 

সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থানার আয়োজনে বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মনু-দলই ভ্যালী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।সভায় কুরমা, চাম্পারায়, বাঘাছড়া, দলই, পাত্রখোলা, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, মাধবপুর চা বাগানসহ ৮টি বাগানের প্রধান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্যানেলের সভাপতি, সম্পাদক, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com