সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধামরাইয়ে স্বপ্ন ডানা পরিবারের পক্ষ থেকে গড়ে উঠছে মানবতার দেয়াল

ধামরাইয়ে স্বপ্ন ডানা পরিবারের পক্ষ থেকে গড়ে উঠছে মানবতার দেয়াল

মোঃ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে গড়ে উঠছে “সপ্নডানা পরিবারের” উদ্যোগে মানবতার দেয়াল। যেখানে স্বচ্ছল পরিবারের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্র পরিবারের সন্তান ও পথশিশুরা।সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান স্বপ্ন ডানা পরিবারের সদস্য শাহরিয়ার ফেরদৌস রানা । তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো সমাজের জন্যই রোল মডেল হতে পারে বলে মত সুশীল সমাজের।দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামাকাপড়। রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে আছে ব্যবস্থা। একদিকে নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে।এক রিকশা চালক বলেন, একটা প্যান্ট কিনতে গেলে ৫০০-৮০০ টাকা লাগে। আমি এমনিতেই পেয়ে গেলাম, এটা আমার জন্য অনেক বেশ উপকার।ধামরাই কলেজের সাবেক ভিপি মাসুদ রানা বললেন আমার পরিবার ও আত্মীয়-স্বজন যেগুলা পড়তে পারে না, আমি সেগুলো এখানে দিয়ে যাবো।নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের।আমরা সমাজে অসহায় মানুষদের পাশে কি ভাবে দাঁড়াবো, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।আরেকজন জানান কারো কাছে হাত পেতে নিবে কিছু, কিন্ত লজ্জায় চাইতে পারছে না, তাই এই ধরণের প্রয়োজনটা যেন তারা সহজেই পূরণ করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।প্রতিদিন সংবাদপত্র কিংবা টিভির পর্দা খুললেই যেখানে সমাজের হানাহানি আর বিদ্বেষ লেগেই থাকে, সেখানে যে কোন সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে মানবতার দেয়াল।অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।ফুটপাত কিংবা অলি-গোলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ। যেখানে উচু উচু দালানে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন মহৎ উদ্যোগে, যেখানে সত্যিই একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com