সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে কাঁঠাল পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিজয়নগরে কাঁঠাল পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদ্রাসা সংলগ্নে কাঁঠাল গাছে কাঁঠাল পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক বাবু-(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত এমদাদুল হক বাবু নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার সাজু মুন্সির ছেলে।
শুক্রবার (০১ জুলাই) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাও হাফিজুল উলুম মাদারাসার আবাসিক ছাত্র এমদাদুল হক বাবু মাদ্রাসার প্বার্শবর্তী আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পেরে দিতে গিয়ে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মাদ্রাসার হুজুরগন ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে অবহিত না করে তড়িঘরি করে নিহতের বাড়িতে লাশ পৌঁছে দেয়।
এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল হোসাইন আহমেদের মোবাইলে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দিলে কোন কথা বলা যাবে না বলে ফোন কেটে দেয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার লোকজন কাউকে অবহিত না করে লাশ নিহতের বাড়িতে পৌঁছে দেয়। এলাকার লোকজন থেকে খবর পেয়ে মাদ্রাসার কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com