সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত জেসমিন আক্তার ও আদিব নামে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুল আওয়াল ও আনুয়ারা বেগম নামে অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়,উপজেলার খাটিংগা গ্রামের মনা মিয়ার পরিবারের সাথে অপুর্ব রানা ইকরামের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত বুধবার মন মিয়া ও তোতা মিয়ার নেতৃত্বে তাদের লোকজন দেশীয় অস্র নিয়ে হামলা চালালে জেসমিন আক্তার ও আদিবসহ ৪ জন আহত হয়। আহতেদর স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে গুরতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করে আর বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বৃহষ্পতিবার রাতে অপুর্ব রানা ইকরাম বাদী হয়ে মন মিয়া, তোতা মিয়াসহ ৬ জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, মামলা নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।আসামীদের ধরার চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com