সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
কমলগঞ্জে অবৈধভাবে চলছে সিলিকা বালু উত্তোলন

কমলগঞ্জে অবৈধভাবে চলছে সিলিকা বালু উত্তোলন

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এসব বালুর চাহিদা বেশি থাকায় সরকারি কোন আইন না মেনে স্থানীয় একটি প্রভাবশালী মহল উপজেলার বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন করছে। এতে পরিবেশ, ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। এলাকার ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে প্রশাসনের লোকেরা লোক দেখানো অভিযান করলেও এর স্থায়ী কোন সমাধান হচ্ছে না। প্রশাসনের লোকেরা আসার আগেই বালু উত্তোলনকারী চক্র পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সুনছড়া, দেওছড়াসহ কয়েকটি ছড়ার একাধিক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েকটি স্তুপ করে রাখা হয়েছে। এসব বালু ট্রাক যোগে অন্য স্থানে পরিবহন ও বিক্রি করা হচ্ছে। ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার দুপাশের প্রশস্ততা বাড়ছে। ফলে পরিবেশ-প্রতিবেশ ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া উপজেলার কামারছড়া, লাউয়াছড়া, লঙ্গুছড়া, ধামালিছড়াসহ অসংখ্য স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলিত হচ্ছে।
জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন ছড়া থেকে সরকারি ইজারা ছাড়া অবৈধ ভাবে বালু উত্তলন করে বিক্রি করছে।নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সুনছড়া থেকে ইজারা ছাড়া অবৈধ ভাবে বালু উত্তলন করা হচ্ছে। প্রতিদিন এখান থেকে ২০/২৫ হাজার টাকার সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করা হয়। এ বালুর বাজারমূল্য অনেক বেশি। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও রাস্তার অনেক ক্ষতি হচ্ছে। শমশেরনগর ইউনিয়নের বাসিন্দা সিপন মিয়া বলেন, দেওছড়া থেকে লুকিয়ে বালু উত্তলন করা হচ্ছে। প্রতিদিন টাক যুগে লুকিয়ে বালু পরিবহন করা হচ্ছে। বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনসহ স্থানীয়রাও নিরব ভূমিকা পালন করছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, কমলগঞ্জের যেসব ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তলন করা হচ্ছে এসব স্থানে অভিযান পরিচালনা করা হবে। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com