সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভিতরের রাস্তায় গাছ ফেলে সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সোয়া ১২টায়। জানা যায়,রবিবার(১৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে ১৫/১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার পাশ থেকে গাছ কেটে সড়কে প্রতিবন্দকতা তৈরী করে। এসময় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ অভিমুখে একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৯-৩৬৭৪) গাড়ি আটকানোর চেষ্টাকালে গাড়ির ড্রাইভার আব্দুল করিম সাহসিকতার সাথে গাছের উপর দিয়ে গাড়ী চালিয়ে নিয়ে আসে। এই সময় চলন্ত গাড়িতে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় বাঘমারা ক্যাম্প হতে মোটর সাইকেল যোগে লাউয়াছড়া বিট অফিসে যাওয়ার সময় মামুনুর রশীদ (৫০) , অপর একজন আনিসুজ্জামানকে গতিরোধ করে। আনিসুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করলে কাঁধে আঘাত পায়। তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সময়ে উক্ত স্থানে কয়েকটি সিএনজি আটক করে। সাদ্দাম হোসেন, জাকির হোসেন, মইনুদ্দিন, সুমন মিয়া,মামুন মিয়া, সানোয়ার হোসেন বিল্লাল প্রমুখ সিএনজি চালকদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,সড়কের উপর গাছ ফেলে কতিপয় দৃস্কৃতিকারী ছিনতাইয়ের চেষ্টা করেছে। আমরা আসায় তারা পালিয়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com