সংবাদ শিরোনাম
খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শোকাবহ আগস্টের কর্মসূচী যথাযথ মর্যাদায় পালনের আহবান জানালেন মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ায় শোকাবহ আগস্টের কর্মসূচী যথাযথ মর্যাদায় পালনের আহবান জানালেন মোকতাদির চৌধুরী এমপি

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী কর্মসূচী পালন করবে জেলা আওয়ামীলীগ। জেলার তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা এবং জেলা সদরে গ্রহণ করা হবে শোকাবহ আগস্টের নানামুখী কর্মসূচী। এসব কর্মসূচী বাস্তবায়নে জেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রদান করা হবে সুনির্দিষ্ট নির্দেশনা।
শনিবার (২৩ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকনসহ সম্পাদক মন্ডলীর সদস্য এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভার শুরুতেই জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বি মিয়া এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য আমির হোসেন এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, শোকের মাস আগস্টকে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধায় আমরা নানামুখী কর্মসূচীতে পালন করবো। তিনি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের জেলা আওয়ামীলীগ ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে নিবেদিত থাকবার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com