সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
সরাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শফিকুর রহমান, সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার বেলা ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলা সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কানিউচ্চ গুচ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে ধর্মতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, ইউ আরসি ইনিষ্ট্রকটার আসমত উল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল ও মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ রফিক মিয়া ও মোঃ শাহিনুল ইসলাম ঠাকুর। খেলা পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আব্দুল্লাহ আল মামুন, মাসুম উল্লাহ খন্দকার ও মোঃ শফিকুল ইসলাম।
খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দল ও রানার্স আপ ও সম্মানিত অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com