সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ফের চালু হলো প্রধানমন্ত্রীর উপহারের বাস

কমলগঞ্জে ফের চালু হলো প্রধানমন্ত্রীর উপহারের বাস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বাসটি করোনায় বন্ধ হয়ে যাওয়ার পর আবার চালু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল থেকে বাসটি চালু করা হয়েছে। বাস চালু হওয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কলেজে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাসটি বন্ধ হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর কমলগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বাসটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন বলছে, বাসটি চালু করার সময় চালক, হেলপার ও জ্বালানি তেলের জন্য দুই বছরের বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর করোনার কারণে বাসটি বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার থেকে আবার বাস সার্ভিস চালু করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বাসটি চালু হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com