সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সরাইলে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সরাইলে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর ভার্চুয়ালি আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে বক্তব্যে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হেসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল প্রমূখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট তৎকালিন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com