সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবুধকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার মধ্যরাতে উপজেলার গেন্দুকুড়ি গ্রামের কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই গৃহবুধ এ ঘটনায় বিচার চেয়ে ৩ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। 
অভিযোগ পত্র সুত্রে জানা যায়, ওই গৃহবধু মধ্য রাতে প্রকৃতির চাপে বাহিরে বের হলে তার প্রতিবেশী অজিত কুমার বর্ম্মনের পুত্র বসন্ত কুমার, নরেশ চন্দ্রের পুত্র জগদিশ চন্দ্র ও যতীন্দ্রনাথের পুত্র মনোরঞ্জন রায় তাকে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় গৃহবুধর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষনের চেষ্টাকারী ৩ জনেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই গৃহবুধকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে হাতীবান্ধা থানায় বিচার চেয়ে একটি অভিযোগ পত্র দাখিল করেন অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে। 
তবে অভিযুক্ত বসন্ত কুমার, জগদিশ চন্দ্র ও মনোরঞ্জন রায় ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, পুর্ব শুক্রতার জের ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। 
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com