সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ বাবু-(২০) ও মোঃ রাব্বি-(১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত মোঃ রশিদ মিয়ার ছেলে বাবু ও একই উপজেলার কামালপুর গ্রামের কামাল মিয়ার ছেলে রাব্বিকে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজতে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে সাড়ে ২৫ কেজি গাঁজা, ১২২ বোতল মদ ও ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com