সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান

বিজয়নগরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চার দিনব্যাপী অভিযান শুরু করেছে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে প্রথম দিনের মতো এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান ও মোঃ কামাল হক।
অভিযানকালে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট আছে কিনা আর ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে কিনা এই বিষয়ে তল্লাশি করা হয়। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত কিনা তদারকি করেন এই অভিযানে দায়িত্বপ্রাপ্ত সদস্যগণরা।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বলেন উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আমি নিজেই সকল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে আসছি। আর প্যাথলজি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করানো হয় সেই বিষয়ে জোড়ালোভাবে অবগত করে আসছি। তবে আমাদের বিজয়নগর উপজেলায় ৭ টি ডায়াগনস্টিক সেন্টার আছে। যার সবগুলোই নিবন্ধিত আছে। অনিবন্ধিত কোনো ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যায়নি। তবে উপজেলায় আউলিয়া বাজারে সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার নামে নতুন প্রতিষ্ঠান চালু করা হচ্ছে খবর পেয়ে আমরা আজ সেখানে পরিদর্শনের যায়। ডায়াগনস্টিক মালিকপক্ষকে আমরা বলে এসেছি আপনারা আবেদন করেছেন ঠিক আছে কিন্তু লাইসেন্স পাওয়ার পরে প্রতিষ্ঠান চালু করার জন্য নির্দেশ দিয়ে এসেছি। তিনি বলেন আমাদের এই অভিযান আগামী ১ লা সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com