সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে অভিনব পদ্ধতিতে ৪৩.৫ কেজি গাঁজা পাচারকালে মোঃ শামসুল হুদা-(৩২) ও মোঃ ইমন মিয়া-(২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড সংলগ্ন রশিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড সংলগ্ন রশিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর উপজেলার মুদারপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে শামসুল হুদা ও একই জেলার তারাকান্দা উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ইমন মিয়াকে আটক করা হয়। এসময় তাদের দখলে থাকা একটি পিকআপ ভ্যান তল্লাশি করে পিক-আপের বডির নিচে অভিনব কৌশলে তৈরি করা বক্স থেকে ২২ টি বান্ডেলে সাড়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন। এ ঘটনায় মাদক পরিবহনের দায়ে পিকআপ ভ্যানটিও আটক করা হয়েছে।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com