সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে নিজের সুস্থতা কামনায় দোয়া চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে নিজের সুস্থতা কামনায় দোয়া চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি     

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে নিজের সুস্থতা কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মোকতাদির চৌধুরী গত রবিবার (৪ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে তাঁর নিজ কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
টানা ৩ দিন হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় থাকার পর শারীরিক অবস্থার অনেক উন্নতি হলে গতকাল (৭ আগস্ট) কর্তব্যরত চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তর করেন। 

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসী ও ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের নিকট দোয়া প্রার্থনা করেছেন তাঁর সুযোগ্য সহধর্মিনী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।

ইনাম/সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com