সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজয় রাউতিয়া-(৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইনের লক্ষিন্দর রাউতিয়ার ছেলে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভানুগাছ-পাত্রখোলা সড়কের ঝপলারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।এসআই মহাদেব বাছাড় বলেন, অজয় পাত্রখোলা চা-বাগান থেকে ভানুগাছ যাওয়ার পথে ঝপলারপার এলাকার সেতুতে ওঠার আগে কোনো অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ঘটনাস্থলে কোনো অটোরিকশা পাওয়া যায়নি। নিহতের মোটরসাইকেলের সাইলেন্সারে সবুজ রঙের দাগ রয়েছে।তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিহতের পরিবারের লোকজন এলে মরদেহ থানায় নিয়ে যাওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com