সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হতে যাচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হতে যাচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

সময়নিউজবিডি রিপোর্ট
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হতে যাচ্ছেন র‍্যাবের মহাপরিচালক অ্যাডিশনাল আইজিপি (গ্রেড-১) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি), ডিএমপির উপ-কমিশনার (ডিসি), নীলফামারী জেলার পুলিশ সুপার(এসপি) এবং পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি(অপারেশনস), ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৯ সালের ২৮ আগস্ট তাকে সিআইডির প্রধান(অতিরিক্ত আইজি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল তাকে র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৬৪ সালের ১২ই জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়ার ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, বর্তমান আইজিপি বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে অবসরে যাচ্ছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com