সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
অবৈধ অনুপ্রবেশ।। কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় যুবক

অবৈধ অনুপ্রবেশ।। কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় যুবক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে আটকের পর কারাভোগ শেষে তাজমুল হোসেন নামের এক যুবক নিজ দেশ ভারতে ফিরে গেলেন।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান তিনি। তাজমুল হোসেনের বাড়ি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।
জানা যায়, গত ২০২১ ইং সনের ২১ মে তাজমুল মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আটক হয়। অবৈধ অনুপ্রবেশে অভিযোগে আদালত তাকে তিনদিনের সাজা দেন। দুদেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাকে নিজ দেশে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পুর্ব পুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে সে বাংলাদেশে আসে। এ সময় বিজিবির হাতে সে আটক হয়। প্রায় ছয় মাস পর আদালত তাকে তিনদিনের সাজা দেন।
এ বিষয়ে আখাউড়া আইসিপিতে বিজিবি এবং বিএসএফ এর উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাস ও আখাউড়া থানার উপ-পরিদর্শক নিয়ামুল হোসাইন, ভারতের আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি বড়ুয়া ও বটতলার থানার এস আই অভিজিৎ এর নিকট ভারতীয় নাগরিক তাজমুলকে হস্তান্তর করা হয়। এ সময় তাজমুলের ভাই নাজমুল উপস্থিত ছিলেন
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, অবৈধভাবে হবিগঞ্জ সীমান্তে যুবকটি আটক হয়। ১৬ মাস কারাভোগ শেষে তাকে আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com