সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ১০০ প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে কমলগঞ্জ উপজেলা যুবলীগ।
বুধবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য প্রদীপ শীল,কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু,ময়নুল খান,সাংবাদিক সাজিদুর রহমান সাজু। ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল,কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম এবাদুল হক,আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার পর বিশাল কেক কেটে জন্মদিন পালন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com