সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে জেলা জাতীয় মহিলা সংস্থার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক বর্ণনা করে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ শাহ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শরিফা খাতুন, ক্রেডিট সুপারভাইজার মোঃ মনির হোসেন, সহকারী প্রোগ্রামার মোর্শেদ মাহমুদ প্রমুখ। বক্তাগণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com