সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ উদ্দিন আপন-(৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (০১ অক্টোবর) বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় এক পিক-আপের চাপায় তিনি মারা যান। নিহত ইমতিয়াজ উদ্দিন আপন জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের মিজান মিয়ার ছেলে। তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ইমতিয়াজ উদ্দিন আপন কসবার খাড়েরা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেন। এসময় আশপাশের লোকজন ইমতিয়াজ উদ্দিন আপনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com