সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সম্প্রীতির বন্ধন; দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হুইল চেয়ার পেলেন শারিরীক প্রতিবন্ধী হালিমা বেগম

সম্প্রীতির বন্ধন; দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হুইল চেয়ার পেলেন শারিরীক প্রতিবন্ধী হালিমা বেগম

সময়নিউজবিডি রিপোর্ট
সম্প্রীতির বন্ধনে শারদীয় দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হিসেবে হুইল চেয়ার পেলেন শারিরীক প্রতিবন্ধী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারমা গ্রামের হালিমা বেগম।
গতকাল বুধবার (০৪ অক্টোবর) দুপুরে শ্রী শ্রী দক্ষিণ কালিবাড়ি পূজা মন্ডপে হালিমা বেগমকে এ উপহার প্রদান করা হয়। উপহার প্রদানকালে বক্তব্য রাখেন পূজা আয়োজন কমিটির সভাপতি রঞ্জন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, প্রতিবন্ধী বান্ধব শ্যামল সাহা, কানাই লাল সাহা প্রমুখ।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুশান্ত চক্রবর্তী, মিহির ঘোষ, বাবুল সাহা, বিশ্বনাথ সাহা, সঞ্জয় বণিক, রাসেল কবীর সহ অন্যান্যরা।
উল্লেখ্য প্রতিবছরই দক্ষিণ কালীবাড়ি পূজামন্ডপে দুর্গোৎসবে সুবিধা বঞ্চিতদের মাঝে সম্প্রীতির বন্ধন মানবিকতায় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শ্যামল সাহার উৎসাহে এ বছর কালীবাড়ি মোড় সাহা পরিবারের পক্ষ থেকে কানাই লাল সাহা হুইল চেয়ার প্রদান করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com