সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে র‍্যাবের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরাইলে র‍্যাবের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৩৬ বোতল বিদেশী হুইস্কি, ২২ বোতল ফেন্সিডিল ও ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০৪ জনকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প।
শুক্রবার (০৭ অক্টোবর) ভোর ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ব্রীজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ব্রীজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ১। মোঃ কফিল উদ্দিন (২৯), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, ২। আকিকুল হক (৩০), পিতা- নিয়াজ উদ্দিন, উভয় সাং- বুুরুখারা (উত্তর বড়দল), থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ, ৩। মোঃ রুহুল আমিন (২৫), পিতা- মোঃ আব্দুর রহমান, সাং- উপরগ্রাম, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ও ৪। রমন সরকার (২২), পিতা- অরুন সরকার, সাং- ইটাখোলা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদেরকে আটক করা হয। এসময় তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশী হুইস্কি, ২২ বোতল ফেন্সিডিল ও ০৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় ।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com