সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
খালার বাড়ির খাটের নিচে মিললো ভাগিনার লাশ

খালার বাড়ির খাটের নিচে মিললো ভাগিনার লাশ

সরাইল প্রতিনিধি   

ব্রাহ্মণবাড়িয়াার সরাইলে বস্তাবন্দি অবস্থায় একরাম মিয়া (১৯) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারইজিবি এলাকার খালার বাড়ির খাটের নিচ থেকে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

নিহত একরাম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, একরামের বাড়ির পাশেই তার খালা লাভলী বেগমের বাড়ি। তিনি তার খালার বাড়িতে থেকেই পড়ালেখা করতেন। রবিবার সকালে খালা লাভলী বেগম ঘর তালা দিয়ে বাড়ির বাহিরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজার খোলা। এরপর ঘরের ভেতরে খাটের নিচে একরামের বস্তাবন্দি মরদেহ দেখতে পান তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com