সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে জুমিনা বেগমের মৃত্যু।। হত্যা না আত্মহত্যা ? এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সরাইলে জুমিনা বেগমের মৃত্যু।। হত্যা না আত্মহত্যা ? এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুমিনা বেগম-(১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় ধ্রুম্যজাল সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
উপজেলা সদর ইউনিয়নের কুট্রাপাড়া এলাকার আলাল মিয়ার ছোট মেয়ে জুমিনা বেগমের সাথে গত এক বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের দক্ষিণ আরিফাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমন মিয়ার (২৭)।
এদিকে, গত ২ অক্টোবর বিকেলে পারিবারিক কলহের কারণে তার মৃত্যু হয়। নিহতের স্বামীর বাড়ির লোকজন আত্মহত্যা করেছে বলে দাবি করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মহত্যার প্ররোচনার অপরাধে স্বামী ইমন মিয়াকে প্রধান আসামি ও শ্বাশুড়ি মোছাঃ নাজমা বেগমকে দুই নম্বর আসামি করা হয়েছে। শ্বাশুড়ি বর্তমানে জেল হাজতে রয়েছেন।
নিহতের বাবা আলাল মিয়া দাবি করেন, সরাইল থানা পুলিশের সাব – ইন্সপেক্টর জয়নাল আবেদীন তরিঘরি করে কাগজে সই দিতে বলে। আমি সই দিতে না চাইলে পুলিশ আমাকে ধমক দেয় ও গালাগাল করে। পুলিশ নিজেদের ইচ্ছে মতো মামলা সাজিয়ে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। আমি গরীব মানুষ আমি এর সঠিক বিচার চাই।
নিহতের বড় বোন জুবিলা আক্তার বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া লাশের ঘরে গিয়ে আমার বোনের শরীরে দুই জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাইছি। গাল ও কানের মাঝখানে কালো দাগ ছিল, আর বুকের নিচে ডান দিকেও কালো দাগ ছিল।
সরাইল থানা পুলিশের উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, তরিঘরি করে স্বাক্ষর নেয়ার বিষয়টি মিথ্যা। তারা নিজেরাই লিখে আনে,পরে ওসি স্যারের কক্ষে তারা স্বাক্ষর করে তখন আমি ছিলাম না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com