সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ভৈরবের অভিযানে ৩৩৩ লিটার চোলাই মদসহ ১৬ জন গ্রেপ্তার

ভৈরবের অভিযানে ৩৩৩ লিটার চোলাই মদসহ ১৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পৌরসভা রেলওয়ে কলোনী হতে ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ’সহ ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাত টায় ভৈরব পৌরসভার রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জমির উদ্দিন (৫৫), পিতা-মৃত মোঃ আব্দুল গফুর, সাং- নিলক্ষীয়া, ২। শিশু মিয়া (৩৫), পিতা- মৃত মফিজ উদ্দীন, সাং- নারায়নপুর, ৩। অনিল বাবু (৭০), পিতা- মৃত রামগোবিন্দ, সাং- লক্ষীপুর, ৪। আবুল কাশেম (৭০), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- জুঙ্গা (নারায়নপুর), সর্ব থানা- বেলাব, ৫। সুরুজ মিয়া (৭০), পিতা- মৃত কালাচান, সাং- চরমরজাল, ৬। ইকবাল হোসেন (২৫), পিতা- আবুল কাশেম, সাং- রহিমাবাদ, উভয় থানা- রায়পুরা, ৭। শফিকুল ইসলাম রুবেল (২৪), পিতা- মৃত আব্দুল মান্নান মিয়া, ৮। মোঃ ফজলে রাব্বি (২৩), পিতা- মোঃ সালাউদ্দীন, উভয় সাং- ব্রাহ্মণদী, থানা- নরসিংদী সদর, ৯। আঃ মুতালিব (৭০), পিতা- মৃত হীরেন্দ্র চন্দ্র চন্দ, সাং- গজারিয়া, থানা- পলাশ, সর্বজেলা- নরসিংদী, ১০। আউলাদ মিয়া (৩৯), পিতা- আঃ হাফিজ মিয়া, সাং- চন্ডিবের, ১১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত মোঃ আশিক মিয়া, সাং- ভৈরবপুর উত্তর পাড়া, ১২। জাসু মিয়া (৪২), পিতা- মৃত আলাউদ্দিন মিয়া, সাং- বাঁশগাড়ী, ১৩। মোঃ হাবিব মিয়া (৪০), পিতা-মৃত মোঃ নেহার আলী মিয়া, সাং- আমলাপাড়া, ১৪। হরেন্দ্র চন্দ্র বর্মণ (৫৫), পিতা- মৃত চন্দ্র মোহন, সাং- কালিপুর নায়াহাটি, সর্বথানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ১৫। মোঃ আমিনুল ইসলাম (২০), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- দূর্গাপুর, ১৬। মোঃ ইমরান মিয়া @ বাবু (২৬), পিতা- হারুন মিয়া, সাং- তালশহর, উভয় থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে আটক করেন।
এসময় আটককৃ আসামীদের দখলে থাকা ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ ৫২০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃ আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে চোলাই মদ ক্রয় বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com