সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আল- মামুন সরকারের বিজয়ে রিয়াদস্থ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শোকরানা দোয়া মাহফিল

আল- মামুন সরকারের বিজয়ে রিয়াদস্থ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শোকরানা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার উদ্যোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামী পরিষদের সভাপতি প্রধান অতিথি ছিলেন বিপ্লবী নেতা রফিকুল ইসলাম মাহবুব। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার সভাপতি মোহাম্মদ বশির খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সৌদিআরব শাখা সাধারণ সম্পাদক এসএম সওদাগর, যুবলীগের সহ-সভাপতি কামাল পাটোয়ারি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার যুগ্ম সদস্য সচিব আসাদুস জামান ইলিয়াস সোহেল আহাম্মেদ ও মুক্তিযোদ্ধার সন্তান সদস্য জুনায়েদ আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিনুর ইসলাম রনি।
আলোচনা সভায় সফল ব্যক্তিত্ব আল-মামুন সরকার বিজয়ী হওয়ায় নির্বাচনের ভোটারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় ও আল-মামুন সরকারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা তোহিদুল ইসলাম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com