সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত

বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপি গণসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে নয়ন মিয়া (২১) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতা সহ আরো ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মারা যান। নিহত নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। হে ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক ইমান আলীসহ ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজাইল চৌধুরী নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ,আগামী ২৬ শে নভেম্বর কুমিল্লার বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে লিফলেট বিতরণকালে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হন।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, শনিবার বিকেলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় হামলা করে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের ছোঁয়া ইটপাটকেলের আঘাতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছি।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com