সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে একজন আটক

প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে একজন আটক

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দূর্গাপুর থেকে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে মোঃ জিল্লুর রহমান (৪২) নামে এক ইমামকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় আখাউড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের মোসাম্মৎ মালুনির ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 
পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আখাউড়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন। 
আটক জিল্লুর রহমান বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। সে ঐ উপজেলার সিংগারবিল এলাকার কাশিনগর গ্রামের মসজিদের ইমাম। এ ঘটনায় কাশিনগর এলাকার এক প্রবাসীর স্ত্রীকে ও আটক করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার এসআই হুমায়ূন আহমেদ বলেন, প্রথমে জিল্লুর রহমান কে আটক করে জনতা পুলিশে খবর দিলে আমরা তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তিনি আরো বলেন, মঙ্গলবার তাদের বিরুদ্ধে পেনাল কোর্টে আইনের ৪৯৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com