সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
সরাইলে প্রতিপক্ষের হামলায় শ্রমিকের মৃত্যু

সরাইলে প্রতিপক্ষের হামলায় শ্রমিকের মৃত্যু

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা বিশ্বরোডে মোড়ে মাইক্রোস্ট্যান্ডের টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিক নেতা সাঈদ মিয়া (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ছিলেন সিএনজি চালক। রোববার (২৭ নভেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে নরসিংদীতে পৌঁছলে সাঈদ মিয়ার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সাঈদ মিয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জোড়াশার এলাকার মৃত জয়ধব আলী সরদারের ছেলে। নিহতের চাচাতো ভাই আহাদ আলী বলেন, গত বুধবার দুপুরে সরাইল বিশ্বরোড চৌরাস্তার সিএনজি স্ট্যান্ড এলাকায় পশ্চিম কুট্টাপাড়ার খবিদ মিয়ার ছেলে জাকলেছের সাথে পূর্ব কুট্টাপাড়ার ঈমান আলীর ছেলে আরব আলীর মাইক্রোস্ট্যান্ডের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এ বিষয়কে কেন্দ্র করে আরব আলী, আপেল মিয়া ও কাউসারসহ ১০ থেকে ১২ জন লোক সাঈদ মিয়াকে সিএনজি স্টান্ড থেকে তুলে নিয়ে মাইক্রো স্টান্ডের সামনে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে এরপর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরের দিন দুপুরে সদর হাসপাতালে চিকিৎসক এনামুল হাসান তাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে যাবার পর সাঈদ মিয়ার রক্ত বমি হতে থাকলে তাকে আবার রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালের জরুরি বিভাগ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে নরসিংদীতে তিনি মারা যায়।স্বজনরা যারা মারধর করে সাঈদ মিয়াকে হত্যা করেছে তাদের ফাঁসি দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনায় একজন সিএনজিচালককে হত্যার অভিযোগ পেয়েছি। শ্রমিকের লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com