সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী সংগীত, নৃত্য ও মৃ-দঙ্গ নৃত্য প্রতিযোগিতা অনু্ষ্ঠুত হয়। সন্ধ্যায় ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মণিপুরি ললিতকলা একাডেমী পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ। একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবুসেনা সিংহ, বীর মুক্তিযোদ্ধা মান্ত্রী কুমার সিংহ, লেখক-গবেষক আহমদ সিরাজ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, সুজিতা সিনহা, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, শিক্ষক রানা রঞ্জন সিংহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com