সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় মাদক পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় মাদক পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় মাদক পাচারকালে র‍্যাবের অভিযানে হাবিবুর রহমান-(২৫) ও লিটন মিয়া-(৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত একটাই গোপন সংবাদ এর ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরণ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানীপুর রাবারগেট এলাকার মৃত হালিম মিয়ার ছেলে হাবিবুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাগানবাড়ি এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে লিটন মিয়াকে আটক করেন। এ সময় আসামীদের দখলে থাকা একটি ইজিবাইক তল্লাশী করে এর হুটের উপর বিশেষ কায়দায় ০৮ টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোঃ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com