সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে মলদ্বার ও ঠোঁট বিহীন নবজাতকের জন্ম ।। বিপাকে দরিদ্র পরিবার

কমলগঞ্জে মলদ্বার ও ঠোঁট বিহীন নবজাতকের জন্ম ।। বিপাকে দরিদ্র পরিবার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা অবস্থায় এক নবজাতকের জন্ম হয়। গত শুক্রবার জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম দেন উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিণ পাড়ার দরিদ্র চা শ্রমিক গোপাল ভর ও গীতাবতী দম্পতি। টাকার অভাবে চিকিৎসা না করেই নবজাতককে বাড়িতে নিয়ে আসে চা শ্রমিক পরিবার। জানা যায়, মৌলভীবাজার আল-হামরা প্রাইভেট হাসপাতালে রাত ১ টায় চা শ্রমিক গীতাবতী চতুর্থ সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় নবজাতকের মলদ্বার নেই ও ঠোঁট কাটা। জন্মের দুই দিন পর নবজাতককে নিয়ে বাড়িতে চলে আসেন পরিবার। চিকিৎসকরা বলছেন মলদ্বারে সার্জারী করলে ঠিক হয়ে যাবে। তবে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় নবজাতককে বাড়িতে নিয়ে আনেস।
নবজাতকের বাবা অটোরিকশা চালাক গোপাল ভর বলেন, ডাক্তার বলছেন চিকিৎসার জন্য টাকা লাগবে। আমরা গরিব মানুষ টাকা দিয়ে চিকিৎসা করতে পারছিনা। কেউ যদি সাহায্য করেন তাহলে হয়তো আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হতো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া বলেন, সাধারণত খুব কম নবজাতক এ ধরনের বিরল ভাবে জন্ম নেয়। তবে সার্জারির মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব। জন্মের পর কোনো অসংগতি দেখলেই শিশুকে সার্জনের কাছে নেওয়া উচিত। যতদ্রুত সম্ভব সার্জারি করালে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com