সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আগামী ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

আগামী ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন।
নির্বাচনে মোট ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক-১, সাংগঠনিক সম্পাদক,সহ সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক,সহ অর্থ বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক,সহ দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সহ প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ও তিনজন কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মিজানুর রহমান খন্দকার ও ক্বারী মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী সাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মামুন, মুখলেছুর রহমান ও আজাদ হক, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোবারক হোসেন ও সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ইউসুফ মিয়া। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী ও মোঃ বাদল মিয়া, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুবেল খান ও মুরশেদুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর জানান, আগামী ৯ জানুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com