সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ফেনসিডিল ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ফেনসিডিল ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ফেনসিডিল ও মদসহ রুবেল মিয়া-(২৮) ও আমিন মিয়া-(২৩) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২:৩০ মিনিটে গোপন সংবাদ এর ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামে অভিযান চালিয়ে সদর উপজেলার রামরাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে রুবেল মিয়া ও একই উপজেলার বাধেশ্বরা গ্রামের আব্দুল গনির ছেলে আমিনুদ্দিনকে আটক করেন। এ সময় তাদের দখলে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৭৯ বোতল ফেনসিডিল ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করেন। পাশাপাশি মাদক সরবরাহের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেন।
র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com