সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
দাবি মোদের একটাই সড়ক সংস্কার যেন ভাল হয়

দাবি মোদের একটাই সড়ক সংস্কার যেন ভাল হয়

এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু):

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রধান সড়ক চান্দুরা – সিঙ্গারবিল সড়ক। এই সড়কটি প্রায় দেড় বছর যাবৎ খানাখন্দে সৃষ্টি হয়ে সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে উপজেলাবাসীর সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। এ নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকায় একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-০৩  (সদর ও বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় চান্দুরা- সিঙ্গারবিল প্রায় ১৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজে ২২ কোটি টাকা টেন্ডার হয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রে জানা যায়, আগামী ৩০ আগস্ট ২০১৯ ইং রোজ শুক্রবার চান্দুরা- সিঙ্গারবিল ১৭ কিলোমিটার  সড়কের ২২ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা – সিঙ্গারিল সড়ক।


এদিকে সড়কটি দীর্ঘদিন যাবৎ খানাখন্দে ব্যবহার অনুপযোগী থাকার পর আগামি ৩০ তারিখে সংস্কার কাজের উদ্বোধনের কথা শুনে উপজেলাবাসি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে উপজেলাবাসির প্রাণের দাবি, রাস্তার সংস্কার কাজটি যেন ভালোভাবে করা হয়। সেই দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুদৃষ্টি কামনা করেন উপজেলাবাসি। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com