সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বরণ করেছেন “আমরা বন্ধু সংগঠন”

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বরণ করেছেন “আমরা বন্ধু সংগঠন”

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বরণ করেছে আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠন, কলম উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবিধানের চার স্তম্ভের এক স্তম্ভ সাংবাদিকতা। সাংবাদিক সমাজের দর্পণ। এই চেতনা লালন থেকে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বনির্বাচিত কমিটির সকলের গাঁয়ে জুড়িয়ে দেন।
কলম সাংবাদিকদের লেখনির প্রধান মাধ্যম। বস্তুনিষ্ঠতার পেশা চালিয়ে যেতে সাংবাদিক নেতৃবৃন্দদের কলম উপহার দেয়া হয়।
নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
এমন আবেগঘন উপহারে আবেগাপ্লুত হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, এ এক অন্যরকম অনুভূতি। জাতীয় পতাকা বহন করার মত দৃঢ় শক্তি প্রকাশ করার মত নয়। এর মূল্যায়ন করা খুব কঠিন। পাশাপাশি কলমও একটা বড় অংশ। আমরা খুশি হয়ে হয়েছি আমাদেরকে এমন সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু সংগঠনের সদস্য আশাদুল্লাহ শিকদার আশা, রেজওয়ানুল হক মনি, সৈয়দ তৈমুর, সোহেল আহাদ, মোজাম্মেল হক কমরেড, নাদিম বাবু, মোফাজ্জল হক, আরাফাত আহমেদ মুগ্নি, শাহীন, আজিজুর রহমান পায়েল, গোলাপ রানা ও সায়েম আহমেদ ভূইয়া।
উল্লেখ্য যে, আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও রাম কানাই হাই একাডেমির ১৯৯৬, ৯৭ ও ৯৮ সনের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে আমরা বন্ধু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com