সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মাদকে আসক্ত হয়েই খালেদা জিয়ার পুত্র কোকো মারা গেছেন; আইনমন্ত্রী

মাদকে আসক্ত হয়েই খালেদা জিয়ার পুত্র কোকো মারা গেছেন; আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতুতে গাড়ি চলতে পারবে না, উঠলে ভেঙ্গে পরবে। অথচ তারা এটির উপর দিয়ে যাচ্ছেন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের লজ্জাও করে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথা সময়ে নির্বাচন কমিশন জানাবেন। আনিসুল হক বলেন, বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষকে হত্যা করা। তারা ২০১৪ সালে মানুষকে হত্যা করেছে। বিএনপির সেক্রেটারি জেনারেল বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জান দিতে হয়েছে! আদালতে তাদেরই বানানো সেনা প্রধান মঈন ইউ আহমেদের দাখিল করা মামলার রায়ে আরাফাত রহমান কোকোর ৭ বছরের জেল হয়। যে কারণে তিনি মালয়েশিয়ায় পালিয়ে যান। তাদেরই কথা আমার কথা না, মাদকে আসক্ত হয়ে পড়েন। মাদকে আসক্ত হয়ে তিনি মারা গেছেন। এই সত্য কথাটাও তারা মানতে রাজি না, মিথ্যা কথা বলা তাদের সবচেয়ে বড় স্বভাব।
মেহারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com