সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় সীমান্তে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার

আখাউড়ায় সীমান্তে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে অচেতন অবস্থায় পাপন (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। পাপন বিল্ডিংয়ের নকশা শ্রমিক হিসেবে কাজ করেন।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সীমান্ত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত পাপন উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের নুরুল হকের ছেলে। তার বাম হাতে ও কপালে ছুরিকাঘাত এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে এ ঘটনার খবর পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম ঘটনাস্থলে এসে আহতাবস্থায় এ যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবকের পরিচয় সনাক্ত করা গেছে। তবে ওই যুবক অচেতন অবস্থায় থাকায় কিভাবে সে আহত হয়েছে বা কেউ তাকে মারধর করেছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।
জানা গেছে, শুক্রবার সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম এবং আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল সৈয়দ আরমান আরিফ গণমাধ্যম কর্মীদের বলেন, বিজিবির একটি টহল দল ওই যুবককে অচেতন ও আহতাবস্থায় দেখতে পেয়ে আমাকে অবগত করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে তাকে উদ্ধার করি। তবে সে কীভাবে সেখানে গেল এবং কারা তাকে মারধর করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com