সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার হামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা আহত; সড়ক অবরোধ

চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার হামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা আহত; সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্ ও তার লোকদের হামলায় কাজী শাহরুল ও মহসিন খন্দকার নামে আ.লীগ-যুবলীগের দুই নেতা আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। 
ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ আগস্ট) রাত ৮ টায় জেলা শহরের ঘাটুরা এলাকায়।     
আহত কাজী শাহরুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহসিন খন্দকার  সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 
জানা যায়, রবিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সম্প্রতি গ্যাস ফিল্ডের একটি ঠিকাদারি কাজ পান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহরুল, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার ও সহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরসহ আরও কয়েকজন। এই কাজের জন্য কাজী শাহরুল ও আজাদ হাজারীর কাছে চাঁদা দাবি করেন মাসুম বিল্লাহ্। অন্যথায় কাজ করতে পারবেন না বলে হুমকীও দেন।
পরে এ ঘটনায় রবিবার রাতে ঘাটুরা এলাকায় মহসিন খন্দকারের বাড়িতে বৈঠক বসার কথা ছিল। বৈকঠে অংশগ্রহণ করতে রাত ৮ টায় কাজী শাহরুল ওই বাড়িতে ঢোকামাত্র মাসুম বিল্লাহ্ ও তার সহযোগীরা কাজী শাহরুল ও মহসিন খন্দকারকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে কাজী শাহরুল ও মহসিন খন্দকারের কর্মী-সমর্থকরা রাত ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে রাত ৯টায় ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর সাংবাদিকদের জানান, কাজী শাহরুল বৈঠকে ঢোকামাত্র মাসুম বিল্লাহ্ তার বাহিনী কাজী শাহরুলের উপর হামলা করে। আমরা হামলকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা শুনেছি কাজী শাহরুল ও মহসিন খন্দকারের ওপর মাসুম বিল্লাহ্ আক্রমণ করেছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com