সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে জাতীয় বীমা দিবস পালিত

সরাইলে জাতীয় বীমা দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ সরাইলে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এভিপি সুদ্বীপ দত্ত তনু।
র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার সকল সরকারি বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তারপর থেকেই তাঁঁর সরকার প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালন করে আসছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com