সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি – নবীনগরে জালনোটসহ একজন আটক।। ১৫ দিনের জেল

ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি – নবীনগরে জালনোটসহ একজন আটক।। ১৫ দিনের জেল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল টাকাসহ জরু মিয়া-(৪৫) নামে ১ ব্যক্তিকে আটকের পর ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা সদরের চালের আড়ত থেকে তাকে জালনোটসহ আটক করে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জরু মিয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেল্লা গ্রামের নুরু মিয়ার ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ইচ্ছাকৃতভাবে জালনোট বহন ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাবহার করার সময় জরু মিয়াকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড দিয়ে জেলখানায় প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মোবাইল কোর্ট দেখে আলামত ধ্বংস করার জন্যে ১ হাজার টাকার একটি জালনোট খেয়ে ফেলার চেষ্টা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com