সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
হাতীবান্ধায় ডিসি’র মতবিনিময় সভা

হাতীবান্ধায় ডিসি’র মতবিনিময় সভা

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের নবযোগদানকৃত জেলা প্রশাসক আবু জাফর হাতীবান্ধায় বিভিন্ন দপ্তরের প্রধানসহ সকল পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, জেসমিন নাহার, আলিমুদ্দিন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুল হক, এস এস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান সাজু। 
সভায় তিস্তা নদীর ভাঙ্গন, মাদক, বাল্য বিয়ে ও বিদ্যুৎ সমস্যা সমাধানসহ ভিক্ষুক মুক্ত উপজেলা নিয়ে আলোচনা হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com