সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জ-কুরমা সড়কের পাশের্বর ৭টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

কমলগঞ্জ-কুরমা সড়কের পাশের্বর ৭টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর বাজার এলাকার সড়কের দু’পাশের্বর ৭টি আকাশমনি গাছটি কেটে নিয়েছে দৃবৃত্তরা। শুক্রবার(১২ পস) দিবাগত রাতের কোন একসময় গাছ সমুহ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, কমলগঞ্জ-আদমপুর সড়কের দু’পাশের্ব এলজিইডি বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপন করেছিল। গাছ সমুহ এখন বেশ বড় হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর বাজার এলাকার সড়কের পাশের্বর প্রায় ৭টি আকাশমনি গাছ কেটে খন্ড-খন্ড করে দুবর্ৃত্তরা। ঘটনাস্থলে ৮টি রেখে বাকি খন্ড সমুহ নিয়ে যায়। শনিবার সকালে আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিম মিয়া রাস্তার পাশের্বর গাছ কাটা ও কাটা গাছের খন্ড পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও বনবিভাগকে অবহিত করেন। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, সড়কের পাশের্ব নতুন ৭টি গাছ কাটার মোথা পাওয়া গেছে এবং ৮টি খন্ডে প্রায় ২৫ ঘনফুট গাছ পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে। আবদাল হেসেন সড়ক সংলগ্ন বৃক্ষ নিধনের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আরো বলেন, সড়ক সংলগ্ন মূল্যবান গাছগুলো প্রায়ই কেটে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। আমি বারবার উপজেলা প্রশাসন, বনবিভাগ এমনকি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এসব অপকর্ম রোধে কঠোর পদক্ষেপ নিতে বলেছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর এলাকা থেকে গাছ চুরি যাওয়ার খবর পেয়েছেন। চুরি যাওয়া গাছ ও চোরদের আটক করার জন্য কমলগঞ্জ থানা পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর এলাকায় এলজিইডির রোপিত গাছ চুরি ও কেটে ফেলে রাখা গাছের খন্ডের ঘটনা অবহিত হয়েছেন। তিনি আদমপুর বনবিট কর্মকর্তাকে ফেলা যাওয় খন্ডিত গাছের অংশ উদ্ধার করার জন্য বলেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com