সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আখাউড়ায় সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার ঘটনায় জড়িত পিতাপুত্রকে গ্রেপ্তার

আখাউড়ায় সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার ঘটনায় জড়িত পিতাপুত্রকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জাতীয় দৈনিক “কালের কণ্ঠ” পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামী সুমন মিয়া -(৩৫) ও তার পিতা হাজী মাহফুজুল ইসলাম মাহফুজ (৬২) নামে দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত ১ টায় আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার ঘটনার সাথে জড়িত সুমন মিয়া ও তার বাবা মাহফুজুল ইসলাম মাহফুজ নামে দু’জনকে শনিবার রাত ১ টায় দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর পিতাপুত্রকে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিকেলে আখাউড়া পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলা করেন দেবগ্রামের লাল মিয়ার ছেলে মাহফুজুল ইসলাম মাহফুজ ও তার ছেলে মোঃ সুমন মিয়ার নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল। এ ঘটনার পর থেকে ক্ষুব্ধ হয়ে উঠেন ব্রাহ্মণবাড়িয়ার সকল গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com