সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পানিতে ডুবে দুই সহোদর’র মৃত্যু

পানিতে ডুবে দুই সহোদর’র মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ আগস্ট) দুপুরে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের চিরদীয়া নদীতে।
নিহত আরমান ও সালমান ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, মাসুদ মিয়া পরিবার নিয়ে চট্টগ্রাম থাকেন। ঈদুল আজহার সময় পরিবার নিয়ে গোয়ালনগর গ্রামে ঈদ করতে আসেন। শনিবার দুপুর ২টায় বাড়ির পাশে চিরদীয়া নদীতে গোসল করতে নামে আরমান ও সালমান। এ সময় এক ভাই নদীর স্রোতে ভেসে যেতে থাকলে আরেক ভাই তাকে উদ্ধারে এগিয়ে যায়। তখন দুজনই পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com